সবং ব্লকের বুড়ালে দুই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ - The News Lion

সবং ব্লকের বুড়ালে দুই তৃণমূল নেতার বাড়িতে বোমাবাজির অভিযোগ




দি নিউজ লায়ন ; বৃহস্পতিবার গভীর রাতে পশ্চিম মেদিনীপুর জেলা সবং ব্লকের ১২ নম্বর অঞ্চল বুড়াল এর কেরুর গ্রামে তৃনমূলের বুথ সভাপতি স্বরূপ সেনগুপ্ত ও তৃণমূল কংগ্রেসের নেতা গনেশ শাসমল এর বাড়ি লক্ষ্য করে ব্যাপক বোমাবাজি করে বিজেপির হার্মাদরা বলে তৃণমূল কংগ্রেসের অভিযোগ। বৃহস্পতিবার রাতে বিজেপির হার্মাদ গুরু পদ খাড়া  এক সময় সিপিএমের  হয়ে বোম বাজি করা হয় হার্মাদ  এলাকায় সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে রাখত। আবার বিজেপির জামা পরে সঙ্গে হরিপদ কর দেব সিং নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের কর্মীদের উপর হামলা করছে।


 বিধায়ক গীতা ভুঁইয়া অভিযোগ করে বলেন যখন বুঝে গেছে এলাকার সাধারণ মানুষ তৃণমূলের সঙ্গে রয়েছে, মমতা ব্যানার্জীর উন্নয়ন কে সঙ্গে নিয়ে এগোচ্ছে,তখন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ম্যাজিক যখন কাজে লাগলো না তখন সবং বিধানসভা কেন্দ্রের কখনো দুবরাজপুর, কখনো মালিগ্রাম ,কখনো  বুড়ালের কেরুর গ্রামে বোমাবাজি করে সন্ত্রাসের বাতাবরণ তৈরি করে চলছে বিজেপির হার্মাদরা।


এর বিরুদ্ধে এলাকার বিধায়ক শ্রীমতি গীতা রানী ভূঁইয়া পুলিশ প্রশাসনের কাছে শুক্রবার দাবি জানিয়েছেন অবিলম্বে দুর্বৃত্তদের গ্রেপ্তার করতে হবে এবং এলাকায় শান্তি অব্যাহত রাখতে হবে।  বিধায়ক হুশিয়ারি দিয়ে বলেন যদি বিজেপি সবং এ অশান্তির বাতাবরণ তৈরি করতে চায় তার দায়ভার বিজেপি নেতাদের নিতে হবে। আমরা দলের নেত্রী মমতার  আদর্শে বিশ্বাসী বলে এখনো শান্ত রয়েছে দলের কর্মী ও সমর্থকেরা। 


 আমাদের ২৫ টি  মোটরসাইকেল পুড়েছে, পার্টি অফিস জ্বালিয়েছে, মানুষের হাত ভেঙেছে তার পরেও এলাকাকে  শান্ত রাখার জন্য তিনি কর্মীদের কাছে আবেদন করেছেন।এর পর যে ভাবে দলীয় নেতাদের বাড়ি লক্ষ করে বিজেপির হার্মাদরা বোমা বাজি করছে তা মেনে নেওয়া যায় না।  কিন্তু সব ঘটনার একটা শেষ আছে। তাই তিনি পুলিশ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার দাবি জানান।তবে তৃনমূলের আনা অভিযোগ বিজেপি অস্বীকার করেছে।তবে ওই ঘটনাকে কেন্দ্র করে বুড়াল এর কেরুর গ্রামে উত্তেজনা দেখা দিয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.